ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিরপুরে পুলিশ পরিচয়ে চাঁদা দাবি, গ্রেফতার এক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৭ বার পঠিত

রাজধানীর মিরপুর এলাকায় পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে খন্দকার মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন।

মোস্তাফিজুর রহমানের গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা থানার হাবাসপুর গ্রামে। তিনি ঢাকায় কাফরুলের বাইশটেক এলাকায় বসবাস করতেন।

দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন বলেন, সোমবার (১ আগস্ট) রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর মিরপুর-১ এ রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছে মোটরসাইকেলে করে এসে মোস্তাফিজুর রহমান নিজেকে পুলিশ পরিচয় দেন। এসময় ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগটি দাবি করেন মোস্তাফিজ।

ব্যাগ দিতে অস্বীকার করলে ভয় দেখিয়ে ৫ হাজার টাকা দাবি করেন পুলিশ পরিচয় দেওয়া এ ব্যক্তি। এসময় ভুক্তভোগী ব্যক্তির চিৎকারে স্থানীয় লোকজন এসে পুলিশ পরিচয় দেওয়া মোস্তাফিজুর রহমানকে আটক করে। পরে টহল পুলিশ এসে মোস্তাফিজুরকে হেফাজতে নেয়। তার কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্ধ করে পুলিশ।

পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন আরও বলেন, রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা গেছে গ্রেফতার ওই ব্যক্তির বিরুদ্ধে ডিএমপির শাহবাগ ও শেরেবাংলা নগর থানায় আরও দুটি মামলা রয়েছে। আর এবার ভুয়া পুলিশ পরিচয়ে গ্রেফতার হওয়ায় আরও একটি মামলা যুক্ত হলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102