ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পগবার ইনজুরিতে অস্ত্রোপচারের প্রয়োজন নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৪৫ বার পঠিত

ইনজুরি যেন কিছুতেই পিছু ছাড়ে না পল পগবার। গত এপ্রিলে লিভারপুলের বিপক্ষে এক হালি গোল হজম করার ম্যাচে পায়ের মাংসপেশিতে চোট পান ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার। তাতেই গত মৌসুম শেষ হয়ে যায় ফরাসি তারকার। এরপর সাবেক ক্লাব জুভেন্টাসের হয়ে আবার নাম লেখান তিনি। তবে বিয়ানকোনেরিদের হয়ে পগবার দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই পথের কাটা হয়ে বিঁধে ইনজুরি।

প্রাক-মৌসুমে জুভেন্টাসের প্রথম প্রীতি ম্যাচে লাস ভেগাসে শিভাস গুয়াদালাহাওরার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে খেলেন পগবা। ওই ম্যাচে হাঁটুর চোটে পড়েন পল পগবা। এরপর থেকে শোনা যায় অস্ত্রপচার করতে হতে পারে তার। আর সেটা হলে ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা মিস করতে হতো কাতার বিশ্বকাপ। কিন্তু স্বস্থির খবর হলো পগবার ইনজুরিতে অস্ত্রোপচারের প্রয়োজন নেই এবং কয়েক সপ্তাহের মধ্যেই জুভেন্টাসে ফিরতে পারেন তিনি।

গতকাল এমনটাই জানিয়েছে ইতালির গণমাধ্যমগুলো। মঙ্গলবার বিশেষজ্ঞ ডাক্তারের পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হয় পগবার ক্লাব (২ আগস্ট)। তাই ২০২২ বিশ্বকাপে দেখা যাবে পগবাকে।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পগবা এই গ্রীষ্মে ফ্রি এজেন্টে জুভেন্টাসে পুনরায় যোগ দেন।

লা গ্যাজেত্তা ডেলো স্পোর্ট বলছে, পগবা এখন জিম এবং পুলে চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে যাবেন এবং সম্ভবত পাঁচ সপ্তাহের জন্য বাইরে থাকতে হতে পারে তার।

ইনজুরিতে থাকায় পগবা জুভেন্টাসের হয়ে এবারের মৌসুমে সিরি আ’র শুরুর দিকের কিছু ম্যাচে খেলার সুযোগ পাবেন না। উল্লেখ্য, ১৫ আগস্ট সাসুলোর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন সিজন শুরু করবে ইতালিয়ান জায়ান্টরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102