ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাথরঘাটায় যুবদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৯ বার পঠিত

পাথরঘাটা (বরগুনা): ধারাবাহিক লোডশেডিং, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, তারেক রহমান, বেগম খালেদা জিয়াকে মুক্তি দাবি ও ভোলায় যুবদলের দুই নেতা হত্যার প্রতিবাদে বরগুনার পাথরঘাটা উপজেলা যুবদল মিছিল বের করে। সে মিছিলে ছাত্রলীগ হামলা করেছে।

এতে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পৌর যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক সোহেল পহলান, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আবু বকর মেছাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, পৌর যুবদলের নেতা বাইজিত বোস্তামি, নান্টু প্রমুখ।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জামাল বলেন, পাথরঘাটা উপজেলা যুবদলের মিছিল দলীয় কার্যালয়ে আসা মাত্রই ছাত্রলীগ হামলা করে। এতে আমাদের ছয় নেতাকর্মী আহত হয়েছেন। তাদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ বিষয় পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ওয়ালিদ মক্কি বলেন, আমরা কোনো মারধর করিনি বা হামলাও করিনি। শুধু তাদের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে তাদের মিছিল বন্ধ করতে বলেছি।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এস.আই) শহিদুল ইসলাম বলেন, পুলিশ টহল দিয়েছে এবং দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102