ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুবাইফেরত বিমানের ফ্লাইট থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৮ বার পঠিত

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে কোটি টাকার স্বর্ণ ও আইফোন আটক করেছে কাস্টমস গোয়েন্দারা।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ৭টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিজানুর রহমান নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি জানান, আটক মিজানুর রহমান চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন চুনতি খলিলুর পাড়ার আবু তাহেরের ছেলে। তার বিরুদ্ধে থানা ফৌজদারি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, আটক যাত্রীর কাছ থেকে ছয়টি স্বর্ণ বার, ১২টি চুড়ি এবং ১২টি লকেট উদ্ধার করা হয়। এতে মোট স্বর্ণের ওজন ৯৯৯ গ্রাম। একই সঙ্গে ১৯টি আইফোন উদ্ধার করা হয়।

তাছাড়া ওই যাত্রীর লাগেজ থেকে বিদেশি মদ, বিয়ার, সিগারেট এবং বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজ উদ্ধার করা হয়। আটক হওয়া পণ্যের আনুমানিক মূল্য এক কোটি টাকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102