ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিরপুরে স্বামীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৫২ বার পঠিত

মিরপুরের পল্লবীতে স্বামীর ছুরিকাঘাতে সাথী আক্তার (২৪) নামে এক পোশাক শ্রমিক খুন হয়েছেন। ঘটনার পরপরই তার স্বামী আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেন পল্লবীর থানার ডিউটি অফিসার (এসআই) সুলতান মাহমুদ। তিনি জানান, নিহত নারী মিরপুর সেকশন-৭ এর ৪ নম্বর রোডের ১৫৯ নম্বর বাড়িতে থাকতেন এবং স্থানীয় একটি গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দিন গত রাতে ডিউটি শেষ করে বাসায় ঢোকার সময় রাস্তার মধ্যে তার স্বামী আব্দুল হান্নান ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে তাকে স্থানিও একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যবস্থা চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এই হত্যাকাণ্ডের বিস্তারিত এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে এ ঘটনা ঘটতে পারে। হান্নান পুলিশ হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102