ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে, ২ মাসের শিশুর মৃ’ত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২৯ বার পঠিত

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু রাহী আক্তার আদরী (২ মাস) নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের রুবেল মিয়ার মেয়ে। স্ত্রী-সন্তান ও আত্মীয়দের নিয়ে রুবেল মিয়া প্রাইভেটকারে জাফলং বেড়াতে যাচ্ছিলেন।

দুর্ঘটনায় আহতরা হলেন- রুবেল মিয়া, তার স্ত্রী কাজল, নরসিংদী সদর থানার ফোড়দিয়া গ্রামের বদরুজ্জামানের ছেলে রাসেল ও ওই পরিবারের সদস্য আনিকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাফলং যাওয়ার পথে প্রাইভেটকারটি জৈন্তাপুরের লক্ষ্মীপুর খালে পড়ে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আদরীকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনা ও হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102