ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কবে মা হচ্ছেন, সম্ভাব্য তারিখ জানালেন পরীমণি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩৬ বার পঠিত

ঘরে নতুন অতিথির আগমনের অপেক্ষায় রয়েছেন ঢাকাই সিনেমার তারকা জুটি শরিফুল রাজ ও পরীমণি। অনাগত সন্তানের জন্য কেনাকাটাও করছেন তারা।

সব মিলিয়ে তাদের বাড়িতেও চলছে উৎসবমুখর পরিবেশ।
তাহলে কবে প্রথম সন্তানের জন্মের সুখবর দেবেন পরীমণি? এবার ভক্তদের আর অপেক্ষায় না রেখে জানিয়েছেন মা হওয়ার সম্ভাব্য দিন-তারিখ।

গত মঙ্গলবার স্বামী শরিফুল রাজকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন পরীমণি। চিকিৎসক জানিয়েছেন, পরী ও গর্ভের সন্তান সুস্থ আছে। সঙ্গে জানিয়েছেন বহুল প্রতীক্ষিত সেই দিন-তারিখও।

পরীমণি বলেন, ‘চিকিৎসকরা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য ডেট দিয়েছেন ২৮ আগস্ট। নতুন অতিথিকে বরণ করতে শাশুড়ি মা, খালাসহ অনেকেই আমার বাসায়। এর মধ্যে রাজের দুটি সিনেমা (‘পরাণ’ ও ‘হাওয়া’) মুক্তি পেয়েছে। সিনেমা নিয়ে প্রচারণার ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিচ্ছে। সবাই আমাকে নিয়ে ব্যস্ত। খুবই সুন্দর সময় পার করছি। ’

‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। আর মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেন তারা। এ ঘটনা ঘটে ২০২১ সালে। ওই বছরের অক্টোবরে বিয়ে করলেও খবরটি চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ জানিয়েছেন পরীমণি। একইসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই চিত্রতারকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102