ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জিম্বাবুয়ে সিরিজ শেষ লিটনের, এশিয়া কাপে অনিশ্চিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪১ বার পঠিত

ইনজুরিতে বাংলাদেশ দলের ওপেনার লিটন দাসের জিম্বাবুয়ে সিরিজ শেষ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি। তখন ৮৯ বলে ৮১ রান করে খেলছিলেন। পরে মাঠে নামতে পারেননি তিনি।

ওই ইনজুরিতে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে লিটনকে। আগামী ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপেও তাই অনিশ্চিত তিনি।

বাংলাদেশ দলের ফিজিং সানি জানিয়েছেন, ম্যাচের মধ্যেই ইনজুরিতে পড়া লিটনের স্ক্যান করা হয়। রিপোর্টে গ্রেড-২ মাসেল স্ট্রেইন ধরা পড়েছে। এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ লাগে। লিটন জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারবেন না।

এছাড়া মুশফিক আঙুলে ব্যথা পেয়েছেন। পেসার শরিফুল ইসলামও হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভর করছিলেন। ফিজিও জানিয়েছেন তাদের ইনজুরি গুরুতর নয়, ‘মুশফিক ভাই আঙুলে ব্যথা পেয়েছেন। তবে গুরুতর নয়। আশা করছি, তিনি আগামী ম্যাচে খেলতে পারবেন। শরিফুলের তাৎক্ষনিক আঘাত থাকার কারণে কিছুটা অবশ হয়ে গিয়েছিল। আশা করছি, আগামীকালই ভালো রিপোর্ট পাবো।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102