ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমেরিকার সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ স্থগিত করেছে চীন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৩৯ বার পঠিত

মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে ক্ষুব্ধ চীন আমেরিকান সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের সাথে সমস্ত যোগাযোগ এবং সংলাপ স্থগিত করেছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দুই দেশের সেনাবাহিনীর সিনিয়র কম্যান্ডার পর্যায়ে নিয়মিত যে সংলাপ চলে তা স্থগিত করা হচ্ছে। খবর বিবিসির।

সেইসঙ্গে জলবায়ু পরিবর্তন, আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং অবৈধ অভিবাসী প্রত্যর্পণসহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে চলমান সহযোগিতাও স্থগিত করার কথা ঘোষণা করেছে চীন।

ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে চীন, কারণ তাইওয়ানকে তারা অবিচ্ছেদ্য অংশ বলে গণ্য করে।

পেলোসির ওপর নিষেধাজ্ঞা

মার্কিন সরকারের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যোগাযোগ এবং সহযোগিতা স্থগিত করার পাশাপাশি পেলোসি এবং তার ঘনিষ্ঠ স্বজনদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বেইজিং।

শুক্রবার এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানানোর পর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘পেলোসি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়েছেন, চীনের সার্বভৌমত্ব এবং ভৌগলিক অখণ্ডতা খর্ব করেছেন, আমেরিকার ‘এক চীন নীতি’ পায়ে দলেছেন, এবং তাইওয়ান প্রণালীর শান্তি এবং স্থিতিশীলতাকে মারাত্মক হুমকিতে ফেলে দিয়েছেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102