ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেনকে আরও ১ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪৩ বার পঠিত

যুক্তরাষ্ট্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হিমার্স ও যুদ্ধক্ষেত্রে চিকিৎসা সেবা দিতে সশস্ত্র বিশেষ যানসহ আরও ১০০ কোটি বা ১ বিলিয়ন ডলারের সমারাস্ত্র দিতে যাচ্ছে ইউক্রেনকে।

এ ব্যাপারে আগামী সোমবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পেন্টাগন। খবর রয়টার্স ও আলজাজিরার।

এ পর্যন্ত ইউক্রেনকে দেওয়া সহায়তার সবচেয়ে বড় অস্ত্রের চালান হবে এটি।

গত ২৪ ফেব্রয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে ৮৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র।

এখন পর্যন্ত ১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজে সই করেননি জো বাইডেন। ধারনা করা হচ্ছে, বাইডেনের সই করার আগে আরেক দফা কাটছাট হতে পারে এ সহায়তা প্যাকেজে।

যুক্তরাষ্ট্র তাদের তৈরি হিমার্সকে গেম চেঞ্জার অস্ত্র হিসেবে উল্লেখ করছে। এ অস্ত্র দিয়েই ইউক্রেন তাদের হাতছাড়া হয়ে য়াওয়া এলাকাগুলো পুনরোদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

গত সোমবারও যুক্তরাষ্ট্র ইউক্রেনকে হিমার্সসহ ৫৫০ মিলিয়ন ডলারের সমরাস্ত্র প্রদান করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102