ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মার্কিন প্রেসিডেন্টের হোয়াইট হাউসের সামনে বজ্রপাতে নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪৩ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসের পাশেই বজ্রপাতে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বজ্রপাতে ৪ জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যূ হয়। খবর ওয়াশিংটন পোস্টের।

ঘটনাস্থলের বিভিন্ন ছবি ও ভিডিওতে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও অন্তত একটা ফায়ার ট্রাক দেখা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রবল বজ্রবৃষ্টি হয়। বৃষ্টি থেকে রক্ষা পেতে হোয়াইট হাউসের পাশের ছোট্ট পার্কে আশ্রয় নিয়েছিলেন একদল মানুষ। সেখানেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুই নারী ও দুই পুরুষ মারাত্মকভাবে আহত হন।

তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রতি বছরই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102