ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চতুর্থ বিয়ের পর এবার প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও সেলিম তালুকদার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৩০ বার পঠিত
সেলিম তালুকদার

ফরিদপুরের নগরকান্দায় চতুর্থ বিয়ের পর এবার কাতার প্রবাসীর স্ত্রীকে (২৭) নিয়ে পালিয়েছেন সেলিম তালুকদার (৩৫) নামে এক যুবক।

সেলিম তালুকদার উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবাড়ীয়া গ্রামের সামছুল হক তালুকদারের ছেলে।

স্থানীয়রা জানান, প্রেম করে ৮ বছর আগে ওই কাতার প্রবাসীকে বিয়ে করেন ওই গৃহবধূ। বর্তমানে তাদের সংসারে সাত বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। তার স্বামী অর্থ উপার্জন করতে প্রায় পাঁচ বছর আগে কাতারে চলে যান। এরপর ওই গৃহবধূ চলতি বছরে তার ছেলেকে নগরকান্দা সদরের একটি স্কুলে ভর্তি করেন।

এরপর থেকে তিনি তার ছেলেকে নিয়ে স্কুলে আসা যাওয়া করতেন। এরই মধ্যে সেলিম তালুকদারের সঙ্গে তারর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত সোমবার সকালে ওই প্রবাসীর স্ত্রী তার ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হন। ছেলেকে ছোটপাইককান্দী গ্রামে তার বাবার বাড়িতে রেখে তিনি প্রেমিক সেলিম তালুকদারের হাত ধরে উধাও হন।

প্রবাসীর স্ত্রীর বাবা বলেন, সেলিম তালুকদার ফোন করে আমাদের জানিয়েছে, সে আমার মেয়েকে বিয়ে করে ঢাকায় আছে।

এ ব্যাপারে প্রবাসীর স্ত্রীর শ্বশুর বলেন, আমার ছেলের স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িত, তা আমরা বুঝতে পেরেছিলাম। কিন্তু সে আমাদের কোনো কথাই শুনত না। গত সোমবার সকালে নগদ টাকা ও গহনা নিয়ে আমার বাড়ি থেকে সে পালিয়ে যায়। পরে জানতে পারি সেলিম তালুকদারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক আছে। তার সঙ্গে এখন ঢাকায় আছে বলে জানতে পেরেছি। শুনেছি, সেলিম তালুকদার এর আগে আরও চারটি বিয়ে করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102