গাইবান্ধার পলাশবাড়িতে একটি পেট্রলপাম্পে তেল পরিমাপে কম দেওয়ার প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে রুপ ফিলিং স্টেশন নামে ওই পাম্পকে এক লাখ টাকা জরিমানা করা হয়। রবিবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার।
ভোক্তার গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম জানান, পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজারে রূপ ফিলিং স্টেশনে পাঁচ লিটার পেট্রলে ১৬১ মিলিলিটার ও পাঁচ লিটার ডিজেলে ১৩০ মিলিলিটার তেল পরিমাপে কম দেওয়ার সত্যতা পাওয়ায় গেছে। পরে ওই ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান চালু থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
অভিযানে গাইবান্ধা কৃষি বিপণন অধিদপ্তরের জেলা কৃষি বিপণন কর্মকর্তা (মাঠ ও বাজার পরিদর্শক) মো. শাহ মোয়াজ্জেম হোসেনসহ জেলা পুলিশ লাইনন্সের একটি পুলিশের টিম উপস্থিত ছিলেন।