ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বোদায় বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, আহত অন্তত ১৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৩১ বার পঠিত

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে বোদা উপজেলা শহরের মাইক্রোস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি বলছে, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ। অপর দিকে ছাত্রলীগ বলছে, মিছিলটি থেকে উসকানিমূলক স্লোগান দিয়ে ছাত্রলীগের নেতা–কর্মীদের ওপর হামলা করা হয়।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে উপজেলার ধানহাটি মাঠ থেকে মিছিল বের করেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাইক্রোস্ট্যান্ড এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা ছাত্রলীগ নেতা-কর্মীর সঙ্গে সংঘর্ষ বাধে। দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হন।

আহত ব্যক্তিদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁদের মধ্য থেকে যুবদল নেতা জাহাঙ্গীর আলম, নুর আলম পুলক ও ছাত্রদল নেতা মো. মিঠুকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ছাড়া যুবদল নেতা রাজিউল ইসলামকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান মুঠোফোনে বলেন, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে তাঁরা মিছিল করছিলেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতা–কর্মী তাঁদের ওপর ইটপাটকেল ছুড়তে থাকেন। অতর্কিত হামলায় তাঁদের প্রায় ২৫ নেতা–কর্মী আহত হন। এর মধ্যে সাতজন এখনো হাসপাতালে ভর্তি। দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

বোদা উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনজাম পিয়াল বলেন, তাঁরা ৬০ জনের মতো নেতা–কর্মী হেঁটে যাচ্ছিলেন। মিছিল নিয়ে যাওয়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা তাঁদের দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক স্লোগান দিতে থাকেন। এ সময় ‘৭৫–এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এমন স্লোগান দিলে তাঁরা নিষেধ করেন। তখন বিএনপির নেতা–কর্মীরা আগে থেকেই মিছিলে রাখা লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এমনকি ইটপাটকেল মারতে থাকেন। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে তিনি নিজেই তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এতে ছাত্রলীগের ছয় নেতা-কর্মী আহত হন। জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে হামলাকারীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেবেন বলে তিনি জানান।ৎ

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102