ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর তুরাগে রিকশা গ্যারেজে বিস্ফোরণ, মৃত বেড়ে ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৪৮ বার পঠিত
বিস্ফোরণে বিধ্বস্ত রিকশা গ্যারেজ

রাজধানীর তুরাগের রাজাবাড়ি (কামারপাড়া) এলাকায় রিকশার গ্যারেজ ও ভাঙারি দোকানে কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৮ জনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তাদের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, রাত সাড়ে ১১টার দিকে মারা যান মো. শাহ আলম, রাত ২টার দিকে গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম ও মো. নূর হোসেন মারা যান।

এছাড়া দগ্ধ অন্যরা হলেন- মো. মিজান, মো. আলম মিয়া, মো. মাছুম, মো. আল-আমিন, মো. শাহীন ও শফিকুল ইসলাম। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

তুরাগ থানার ওসি মো. মেহেদী হাসান জানান, তুরাগের কামারপাড়া-রাজাবাড়ি এলাকায় গাজী মাজহারুল ইসলামের রিকশা গ্যারেজের পাশাপাশি ভাঙারির ব্যবসা রয়েছে। ভাঙারির দোকানে পারফিউমের বোতলসহ অন্যান্য বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে গ্যারেজে থাকা ৮ জন দগ্ধ হন। তাদের মধ্যে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। বাকিরা চিকিৎসাধীন। তাদের শরীরের ৪৫ থেকে ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102