ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার চাচাকে বিয়ে করতে অনশন, না হলে আত্মহত্যার হুমকি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৭ বার পঠিত

ঠাকুরগাঁওয়ে চাচাকে বিয়ে করতে অনশনে বসেছে নবম শ্রেণির এক কিশোরী। বিয়ে না হলে আত্মহত্যার হুমকি দিয়েছে সে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার রাত থেকে চাচার বাড়িতে অবস্থান করছে ওই কিশোরী।

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার কাশলগাঁও ডাঙ্গিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে । প্রেমিক হাসান ওই কিশোরীর চাচা। অনশন করা কিশোরী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

কিশোরী জানায়, তিন বছর ধরে হাসানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। তারা কয়েকবার শারীরিক সম্পর্কও স্থাপন করেছেন। তবে হাসান তাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না। এজন্য হাসানকে বিয়ের দাবিতে শনিবার রাত ৩টা থেকে তিনি অনশন করছেন। হাসান তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেয় ওই কিশোরী।

কিশোরীর বাবা বলেন, ‘যেদিন ঘটনা ঘটে সেদিন বাড়িতে ছিলাম না। তাদের সম্পর্ক মেনে নেয়ার মতো না। আমার মেয়েকে আনতে গিয়েছিলাম, সে আমার সঙ্গে আসেনি। মেয়ে বলে আমি ও আমার স্ত্রী নাকি তার বাবা-মা নই।

প্রেমিক হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন বলেন, ঘটনাটি শুধু শুনেছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পারবো।

রুহিয়া থানার ওসি সোহেল রানা বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102