ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাজিরায় ভাবি অন্তঃসত্ত্বা, দেবর গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৯ বার পঠিত
দেবর মো. মামুন মাদবর

শরীয়তপুরের জাজিরা উপজেলায় দেবরের ধর্ষণে এক বিধবা নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীর দেবর মো. মামুন মাদবরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মামুন মাদবর জাজিরা উপজেলার বড় গোপালপুর টেকেরকান্দি গ্রামের বাসিন্দা। শনিবার রাতে মামুনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তার ভাবি। মামলার পর মামুনকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, গত পাঁচ বছর আগে মারা যান ওই নারীর স্বামী। তাদের বিবাহিত জীবনে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। স্বামী মারা যাওয়ার পর তার দেবর মামুন মাদবর ওই নারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়। সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি রাতে বাড়িতে কেউ না থাকায় বিধবা নারীকে নিজের ঘরে নিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ষণ করে মামুন। পরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে এলাকার লোক জেনে যায়। শনিবার রাতে বাদী হয়ে জাজিরা থানায় মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই নারী।

ওই নারী বলেন, দেবর মামুন আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে আমার পেটে সন্তান আসে। ভয়ে ও লজ্জায় কাউকে কিছু বলিনি। এলাকায় ও আমার বাবার বাড়ি বিষয়টি জানাজানি হলে আমার চাচাতো ভাবি আমাকে জাজিরা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে পরীক্ষা করলে ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে রিপোর্ট দেয় চিকিৎসক। এ ঘটনার উপযুক্ত বিচার চাই।

জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মামলার পরে বড় গোপালপুর টেকেরকান্দি এলাকা থেকে মামুনকে গ্রেফতার করা হয়। তাকে শরীয়তপুর আদালতে প্রেরণ করা হয়েছে। ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102