ads
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ন্যাটোর ৪৫ হাজার টন অস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৪৩ বার পঠিত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ন্যাটো সরবরাহ করা ৪৫ হাজার টন অস্ত্র ধ্বংস করা হয়েছে বলে রোববার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিকোলাভ অঞ্চলের ভোজনেসেনস্ক এলাকায় একটি অস্ত্রাগারে সম্প্রতি ন্যাটো দেশগুলোর সরবরাহ করা ৪৫ হাজার টন গোলাবারুদ ধ্বংস করা হয়েছে।

রাশিয়ান বাহিনী আরও পাঁচটি গোলাবারুদ গুদাম ধ্বংস করেছে বলেও দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে শনিবার ইউক্রেনের দুইটি এসইউ-২৫ সামরিক বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী।

এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ বলেছিলেন, কিরোভোগ্রাদ অঞ্চলের সোলন্টসেভো বসতির কাছে বিমান হামলা চালিয়ে একটি ও খেরসন অঞ্চলের রাদগোস্পনয়ে বসতির কাছে আরেকটি এসইউ-২৫ সামরিক বিমান ভূপাতিত করা হয়।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102