ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যে কারণে হিরো আলমের বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৮ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে আশরাফুল হোসাইন আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক যুবক। হিরো আলমের অপর দুই সহযোগীর নামও রয়েছে এ অভিযোগে।

শনিবার রাতে শ্রীপুর থানার লিখিত অভিযোগ দায়ের করেন মো. রোবেল মুন্সী নামে এক যুবক।

ভুক্তভোগী মো. রোবেল মুন্সী কুমিল্লা জেলার মতলব উপজেলার বড়ইনালা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের জনৈক আব্দুর ছাত্তারের বাড়ির ভাড়াটিয়া।

অভিযুক্ত অপর দুজন হলো- মো. লিমন (২৫) ও মো. শুভ (৩০)। তাদের দুজনের বাড়ি বগুড়া জেলার সদর উপজেলার এলোনিয়া বাজারে।

ভুক্তভোগী মো. রোবেল মুন্সী জানান, প্রায় ৫ মাস আগে হিরো আলমের মালিকানাধীন অনলাইনভিত্তিক একটি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা বেতনে চাকরি করতেন তিনি। ২০২১ সালে তার কাছ থেকে হিরো আলম ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন। এছাড়া সাত মাসের বেতনের ৭০ হাজার টাকা হিরো আলমের কাছে জমা রাখেন তিনি। পরে পাওনা ৯০ হাজার টাকা ফেরত চাইলে হিরো আলম দেই-দিচ্ছি করে টালবাহানা শুরু করেন।

গত কয়েক মাস পূর্বে হিরো আলমের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে শ্রীপুরে একটি খাদ্য উৎপাদন কারখানায় চাকরি নেন রোবেল। গত কয়েক দিন আগে হিরো আলম তার কয়েক সহযোগী নিয়ে তার বর্তমান কর্মস্থলে হাজির হন। এরপর তাকে বাহিরে ডেকে এনে টাকা ফেরত দেওয়ার জন্য ধমক দিতে থাকেন। এ সময় কিসের টাকা ফেরত দেব জানতে চাইলে হিরো আলমের দুই সহযোগী রোবেলকে জোর করে তাদের ব্যবহৃত প্রাইভেটকারে তুলে উপজেলার চকপাড়া মেডিকেল মোড় পর্যন্ত নিয়ে যায়। এরপর তার ব্যবহৃত ল্যাপটপ মোবাইল ফোন, ফেসবুক আইডির পাসওয়ার্ড নিয়ে রাত ৩টার দিকে ছেড়ে দেন।

অভিযুক্ত হিরো আলম যুগান্তরকে মোবাইল ফোনে বলেন, রোবেল মুন্সী নামে আমার কোনো কর্মচারী নেই। কখনো ছিল না, আমার একটি চ্যানেল সে হ্যাক করে টাকা দাবি করেছিল। আমি কৌশলে তার অবস্থান জেনে তার কাছে পৌঁছে আমার চ্যানেলের পাসওয়ার্ড উদ্ধার করে নিয়ে আসি। আমি প্রথমে স্থানীয় মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জকে সঙ্গে নিয়ে তাকে ডেকে আনি। টাকা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, হিরো আলমের বিরুদ্ধে এক যুবক একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102