ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সদরঘাটে ২ লঞ্চের চাপায় যাত্রীর মৃত্যু, আহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৯ বার পঠিত

সদরঘাট লঞ্চ টার্মিনালে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

রোববার (৭ আগস্ট) বিকেলে লালকুঠি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতের নাম রাশেদ (১৯)। আহত দু’জন হলেন- ট্রলার চালক ইমরান (২৫) ও যাত্রী আলী আজগর (৩৫)।

রাশেদ লক্ষীপুরের রায়পুর উপজেলার চরলক্ষী গ্রামের আব্দুল কাদেরের ছেলে। আজগর শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার হাজীপাড়া গ্রামের নাসির সরদারের ছেলে। আর ট্রলারের চালক ইমরান কেরানীগঞ্জের চর খেজুর বাগ এলাকার ইব্রাহিমের ছেলে।

ঘটনার পর ইমরানকে পুলিশ হেফাজতে নিয়েছে। আর আজগরের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টা নাগাদ চাঁদপুর থেকে ছেড়ে আসা রবরব লঞ্চ লালকুঠি ঘাটে ভেড়ার চষ্টো করছিল। এ সময় রবরব লঞ্চ ও ঘাটে থাকা জমজম লঞ্চের মাঝে সতর্কতা ছাড়া ইঞ্জিনচালিত একটি ছোট ট্রলার চলে আসে। পরে ট্রলারটি দুই লঞ্চের মাঝে চাপা পড়লে এ ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা কেরানীগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে ওই ট্রলারে উঠেছিলেন।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা শহিদ উল‌্যাহ বলেন, নৌকা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে লঞ্চে যাত্রী ওঠানামা বেআইনি। এসব ঘটনায় বিভিন্ন সময়ে হতাহতের ঘটনা ঘটছে। এসব বন্ধের জন্য সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবরে চিঠিও দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102