ads
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাচার হওয়া অর্থ ফেরত আনার সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৫০ বার পঠিত

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার সুযোগ করে দিলো সরকার। মাত্র ৭ শতাংশ কর দিয়ে বিদেশ থেকে তা আনা যাবে। সোমবার (৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়ে, বিদেশে গচ্ছিত অপ্রদর্শিত অর্থ চলতি বছরের ১ জুলাই থেকে ব্যাংকিং চ্যানেলে দেশে এনে আয়কর রিটার্নে প্রদর্শন করা যাবে। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
চলতি ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে প্রথমবার দেশ থেকে পাচার করা অর্থ বৈধ করার সুযোগ দেয়া হয়।কিন্তু কীভাবে ফেরত আনা যাবে এত দিন তা অস্পষ্ট ছিল। অবশেষে বিষয়টি পরিষ্কার করে প্রজ্ঞাপন জারি করল কেন্দ্রীয় ব্যাংক।

তবে বাজেটের পর পরই এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা বলছেন, এ উদ্যোগে অন্তত ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার দেশে আসবে। এতে অভ্যন্তরীণ অর্থনীতি চাঙা হবে।

উল্লেখ্য, যে প্রক্রিয়ায় দেশে রেমিট্যান্স পাঠান প্রবাসীরা, একইভাবে পাচার করা টাকা পাঠাতে পারবেন সংশ্লিষ্টরা। এজন্য প্রথমে সেই অর্থ বৈধ করার ঘোষণা দিতে হবে তাদের। পরে বৈধ পথে তা আনতে হবে। সেই টাকা দেশে আসার পর নিজেদের হিসাবে (অ্যাকাউন্ট) জমা করতে হবে।

অর্থ আইন ২০২২ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ধারা-১৯এফ অনুসারে এ অর্থ বৈধভাবে দেশে আনা যাবে। ফলে এ নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102