ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লিখন হোসেন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (০৯ আগস্ট) সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের খালিশপুর এলাকার তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিখন হোসেন পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌর এলাকার রাজনগর পাড়ার মিলন মিয়ার ছেলে ও লিখন জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, সকালে মিলন হোসেন মোটরসাইকেল চালিয়ে খালিশপুর যাচ্ছিল। পথে খালিশপুর তেলপাম্পের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত লিখন জীবননগর থানার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।