ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২৮ বার পঠিত

ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই প্রিয়কুঞ্জ পার্ক এলাকায় বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে আসাদ (১৮) নামে যুবক নিহত হয়েছে।

নিহত যুবক সদর উপজেলার ১১ নম্বর ঘাগড়া ইউনিয়নের চকনঝু এলাকার বাসিন্দ আব্দুর রহিমের ছেলে বলে জানা গেছে।

সোমবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চুরখাই প্রিয়কুঞ্জু পার্কের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, আসাদ তার বন্ধুদের সঙ্গে চুরখাই প্রিয়কুঞ্জু পার্কের সামনে কইচ্চার ঘাট ব্রিজে আড্ডা দিতে যায়। তখন বন্ধুদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা আসাদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। অভিযুক্তদের আটক করতে পুলিশের অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102