ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিককে মারধর, আটক ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৫২ বার পঠিত

রাজধানীর কামরাঙ্গীরচরে এসপিএ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনের সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক হাসান মিসবাহ ও ক্যামেরাপারসন সাজু মিয়া হামলা ও মারধরের শিকার হয়েছেন।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় ক্যামেরা ভাঙচুর করা হয়। মোবাইল ও গাড়ির চাবি ছিনিয়ে নেওয়াসহ প্রায় দুই ঘণ্টা তাদের আটকে রাখা হয়।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, কামরাঙ্গীরচরে এসপিএ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে দুজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা করা হয়। এসপিএ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে মিলন নামে এক এসআই তাদের মারধর করেন। পরে থানা থেকে পুলিশ গিয়ে মিসবাহ ও সাজুকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এসপিএ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের মালিক এম এইচ ওসমানীসহ তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া সাংবাদিকদের মারধরের অভিযোগে কামরাঙ্গীরচর থানার এসআই মিলন হোসেনকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102