ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর উত্তরায় গ্যারেজে বিস্ফোরণ: দগ্ধ আটজনের সাতজনই মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৫৫ বার পঠিত

রাজধানীর উত্তরায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে সাতজনই মারা গেছেন। আর একজন যিনি এখনো বেঁচে আছেন তার অবস্থাও আশঙ্কাজনক।

সবশেষ মঙ্গলবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মো. শরিফুল ইসলাম (৩২) মারা যান। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন।

মারা যাওয়া অন্যরা হলেন গাজী মাজহারুল ইসলাম (৪৭)। তিনি গ্যারেজের মালিক ছিলেন। এছাড়া রিকশাচালক আল-আমিন (৩০), মো. মাসুম আলী (৩৫), মো. আলম (২৩), নূর হোসেন (৬০) ও শাহিন (২৬) মারা যান।

এর আগে গত শনিবার (৬ আগস্ট) উত্তরার কামারপাড়া এলাকায় ওই গ্যারেজে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন আটজন।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ওই রিকশা গ্যারেজের পাশে ভাঙারির দোকানও রয়েছে। সেই দোকানে সেন্টের বোতলসহ অন্যান্য বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে রিকশার গ্যারেজে থাকা আটজন দগ্ধ হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102