ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অর্থের ঘাটতিতে আমরা কিছুটা অসুবিধায় আছি: পরিকল্পনামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৮ বার পঠিত

বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়ছে বলে মন্তব্য করেছ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা অর্থের ঘাটতিতে এখন কিছুটা অসুবিধায় আছি। এ সমস্যা আমাদের নয়। অন্য রাষ্ট্রের তৈরি সমস্যা হঠাৎ আমাদের ওপর এসে পড়েছে।

সোমবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি হলে স্বেচ্ছাধীন তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা বিদ্যুৎ দিয়েছি ঘরে ঘরে। এখন বিদ্যুৎ একটু কম পেলেও মাসখানেক পরই সব ঠিক হয়ে যাবে। অর্থের ঘাটতিতে পড়ায় এই সময়ে আমরা কিছুটা অসুবিধায় আছি। এই সমস্যা আমাদের তৈরি নয়, অন্য রাষ্ট্রের তৈরি সমস্যা আমাদের ওপর এসে পড়েছে। ধৈর্য্য ধারণ করতে হবে। সবকিছু ঠিক হয়ে যাবে।

এম এ মান্নান আরও বলেন, এইবারের বন্যায় গরিবের কষ্ট হয়েছে বেশি। কাঁচা ঘরবাড়ি ভেসে গেছে। সরকার তাদের সহায়তা করছে, আরও করবে।

সরকারকে একটু সময় দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার সরকার গরিবের সরকার। উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা ভোট দিয়েছেন, এ জন্য গরিবের সরকার ক্ষমতায় আছে। আবারও ভোট দেওয়ার সময় আসবে, গরিবের কাজ করে যারা, তাদেরই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন প্রমুখ।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102