ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত, আহত ১০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৩০ বার পঠিত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের চিকন্দি ইউনিয়নের আবুরা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ আগস্ট) বেলা আড়াইটার দিকে পূর্ব শত্রুতার জেরে এই সংঘর্ষে জড়ান মোদাচ্ছের খাঁন ও আক্তার খান গ্রুপের লোকজন।

দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মোদাচ্ছের খানের ছোট ভাই ওয়াহিদ খান নিহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ওয়াহিদ খান এলোপাথাড়ি রাম দায়ের কোপে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়। এর মধ্যে আশংকাজনক অবস্থায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

জানা যায়, আক্তার খান চিকন্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়ন যুবলীগের সভাপতি। অন্যদিকে মোদাচ্ছের খান ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয় রাজনীতি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। তারই ধারাবাহিকতায় এই সংঘর্ষ।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, ইদ্রিস ও মুজিবর নামে দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে এনেছে।

#একাত্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102