ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণের পর শিশু হত্যার অভিযোগ, আসামি গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৩০ বার পঠিত
ধর্ষণের পর শিশু হত্যার অভিযোগ, আসামি গ্রেপ্তার

যশোরের অভয়নগরে নাঈমা খাতুন (৮) নামে এক দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আমজাদ মোল্লা নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ আগস্ট) ভোররাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। এর আগে রোববার (৭ আগস্ট) রাত আনুমানিক ১১ টার সময় উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ধলিয়ার বিলে স্বেচ্ছাসেবকলীগ নেতা মোসলেম উদ্দিনের পরিত্যক্ত ডোবার কচুরিপানার ভেতর থেকে নাঈমা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে নিহত শিশুর বাবা মনিরুল বিশ্বাস বাদী হয়ে আমজাদ মোল্লাকে আসামি করে অভয়নগর থানায় মামলা দায়ের করেন।

আমজাদ মোল্লা উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত কোরাইশ মোল্যার ছেলে।

মামলায় অভিযোগ করা হয়, আমার মেয়ে নাঈমা প্রতিবেশী মৎস্যঘের কর্মচারী আমজাদকে বন্ধু বলে ডাকত। রোববার বিকেলে আমজাদের মৎস্যঘেরে খেলা করতে যাচ্ছে বলে বেরিয়ে যায়। সন্ধ্যায় আর বাড়ি ফিরে না এলে আমরা খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১ টার দিকে আমজাদের মৎস্যঘেরের পাশে মোসলেম উদ্দিনের ডোবার কচুরিপানার ভেতর থেকে নাঈমার একটি হাত দেখতে পাই। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আমার একমাত্র মেয়েকে প্রথমে ধর্ষণ করা হয়েছে। পরে খুন করে তার মরদেহ গুম করার উদ্দেশ্যে কচুরিপানার ভেতর লুকিয়ে রাখা হয় বলে উল্লেখ করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন. সোমবার রাতে নাঈমার বাবা বাদী হয়ে ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের অভিযোগে আমজাদ মোল্লার নামে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102