ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে গোলাগুলি, দুই রোহিঙ্গা নেতা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২৩ বার পঠিত
ফের ক্যাম্পে গোলাগুলি, দুই রোহিঙ্গা নেতা নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের গুলি করে দুই রোহিঙ্গা নেতাকে খুন করেছে দুর্বৃত্তরা। তাদের মধ্যে একজন ব্লকের হেড মাঝি ও আরেকজন সাব ব্লকের মাঝি। মঙ্গলবার (৯ আগস্ট) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ক্যাম্প ১৫ এর সি-৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ক্যাম্প ১৫ এর সি ব্লকের হেড মাঝি আবু তালেব ও সি/৯ সাব ব্লকের মাঝি সৈয়দ হোসেন।

বুধবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কর্মকর্তা মো. কামরান হোসেন।

তিনি বলেন, মঙ্গলবার রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে ক্যাম্প-১৫ এর সি-৯ ব্লকের সমতল হতে অনুমান ১৫০ ফিট ওপরে দুর্গম পাহাড়ের ঢালে জনৈক আছিয়া বেগমের শেড নং-১০১০ এর সামনে দুর্বৃত্তদের গুলিতে সি ব্লকের হেড মাঝি আবু তালেব এবং সি/৯ সাব ব্লকের মাঝি সৈয়দ হোসেন গুরুতর আহত হয়ে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি হয়।

পরে সৈয়দ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং আবু তালেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য তাকে কুতুপালং হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে কুতুপালং এমএসএফ হসপিটালে পৌঁছলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে ৮ থেকে ১০ জন দুষ্কৃতকারী পূর্ব পরিকল্পিতভাবে সৈয়দ হোসেন এবং আবু তালেবকে গুলি করে পালিয়ে যায়।

ক্যাম্পে ব্লক রেইড এবং অভিযান চলছে। আসামি গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে। এছাড়া উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এপিবিএন কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102