ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আড়াই মাসের জন্য ভারতের প্রধান বিচারপতি হচ্ছেন উদয় ললিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৪০ বার পঠিত
ভারতের প্রধান বিচারপতি হচ্ছেন উদয় ললিত

ভারতের ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে মনোনীত হলেন উদয় উমেশ ললিত। বর্তমান প্রধান বিচারপতি এনভি রামানাই পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে ললিতের নাম প্রস্তাব করেছিলেন। বুধবার (১০ আগস্ট) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ললিতের নিয়োগপত্রে সই করেন।

বর্তমান প্রধান বিচারপতি এন ভি রামানার কার্যকাল শেষ হচ্ছে আগামী ২৬ আগস্ট। ২৭ আগস্ট ললিতের শপথ নেওয়ার কথা রয়েছে। বিচারপতি এসএম সিকরির পরে তিনিই দ্বিতীয় বিচারপতি যিনি সরাসরি বার থেকে প্রধান বিচারপতি হবেন। এর আগে সিকরি ১৯৭১ সাল থেকে ১৯৭৩ সময়কালে দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তবে প্রধান বিচারপতির পদে ললিতের বেশিদিন থাকা হবে না। মাত্র আড়াই মাস এ পদে থাকবেন তিনি। আগামী ৮ নভেম্বর ললিতের ৬৫ বছর বয়স পূর্ণ হবে। তারপরই অবসর নেবেন তিনি। নিয়ম অনুযায়ী ৬৫ বছরের বেশি বয়সে প্রধান বিচারপতির পদে থাকা যায় না। এর আগে মাত্র চারজন ললিতের থেকে কম সময়ের জন্য প্রধান বিচারপতি পদে ছিলেন।

১৯৮৩ সালের জুন মাস থেকে আইনজীবীর কাজ শুরু করেন ললিত। ১৯৮৫ সালের ডিসেম্বর পর্যন্ত মুম্বাই হাইকোর্টে প্র্যাকটিস করার পরে দিল্লি হাইকোর্টের সঙ্গে যুক্ত হন তিনি। পরে ২০০৪ সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট হন। ২০১৪ সালের ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। ৮ নভেম্বর পর্যন্ত তিনি ওই পদে থাকবেন। তারপর অবসর নেওয়ার কথা তাঁরও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102