ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তদন্তকারীর প্রশ্নের উত্তর দিলেন না ট্রাম্প

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৪০ বার পঠিত

পারিবারিক ব্যবসা পরিচালনায় দুর্নীতির অভিযোগ খণ্ডনে সাক্ষ্য দিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেলের কাছে উপস্থিত হন। কিন্তু এসময় তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। বুধবার (১০ আগস্ট) অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের কার্যালয়ে যান তিনি। খবর আল-জাজিরার।

ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, আমি যুক্তরাষ্ট্রের সংবিধানে দেওয়া প্রতিটি নাগরিকের জন্য প্রদত্ত অধিকার ও সুযোগ-সুবিধাগুলোর অধীনে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছি।

জানা গেছে, মার্কিন সংবিধানের পঞ্চম সংশোধনীতে আত্ম-অপরাধের বিরুদ্ধে সুরক্ষার জন্য কর্তৃপক্ষের দ্বারা প্রশ্ন করা হলে নীরব থাকার অধিকার রয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, তার মালিকানাধীন ট্রাম্প অর্গানাইজেশন ঋণের ক্ষেত্রে সুবিধা পেতে সম্পত্তির মূল্য বাড়িয়ে দেখিয়েছে এবং কর পরিশোধের ক্ষেত্রে কম দেখিয়েছে। এসব অভিযোগের তদন্ত করছেন নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।

অভিযোগ খণ্ডন এড়াতে দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন ট্রাম্প, তার প্রাপ্তবয়স্ক ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। তবে গত মঙ্গলবার রাতে এ রিপাবলিকান নেতা তার ট্রুথ সোশ্যাল অ্যাপে এক পোস্টে বলেছেন, তিনি বুধবার নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করবেন।

এর আগে, ট্রাম্পের বিরুদ্ধে পৃথক এক তদন্তে তার ফ্লোরিডার বিলাসবহুল বাসভবনে অভিযান চালায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এক্ষেত্রে অভিযোগ, হোয়াইট হাউজ ছাড়ার সময় বিপুল পরিমাণ রাষ্ট্রীয় গোপন নথি সঙ্গে নিয়ে গেছেন ট্রাম্প।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102