ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে জমি নিয়ে বিরোধে হামলায় মামলা : গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৭ বার পঠিত

শেরপুরে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়ি কৃষ্ণপুর গ্রামে ওই হামলার ঘটনায় নূর আহম্মদ মটর (৬২) ও মো. শাহজাহান (৪০) নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ আগস্ট বুধবার রাতে একই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নূর আহম্মদ মটর ও শাহজাহান পিতা-পুত্র ও স্থানীয় অধিবাসী। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, গত ৮ আগস্ট সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার কুমড়ি কৃষ্ণপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে ও স্থানীয় বাজিতখিলা বাজারের রড-সিমেন্ট ব্যবসায়ী হারুনুর রশীদ সাধু, বড় ভাই লোকমান হোসেন ও হাফিজুর রহমান বাচ্চুকে সাথে নিয়ে বাড়ি ফেরার পথে কালিতলা বাজারে পৌঁছলে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে তাদের উপর হামলা চালায় একই গোত্রের নূর আহম্মদ মটরসহ তাদের লোকজন। হামলায় হারুনুর রশীদ সাধুসহ ৩ ভাই গুরুতর আহত হয় এবং ওইসময় সাধুর হাতে থাকা রড-সিমেন্ট বিক্রির ২ লক্ষ ৮৭ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এরপর অবস্থা গুরুতর হারুনুর রশীদ সাধু ও লোকমনকে ময়মনসিংহ হাসপাতালে রেফার করা হয়। ওই ঘটনায় ১০ আগস্ট আহত হারুনুর রশীদ সাধুর স্ত্রী স্বপ্না পারভীন বাদী হয়ে নূর আহম্মদ মটরসহ ৭ জনকে স্ব-নামে এবং আরও অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এস.আই খন্দকার সালেহ আবু নাঈম বলেন, হামলার আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং ইতোমধ্যে এজাহারনামিয় ২ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102