ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সর্বোচ্চ ৫০ শতাংশ লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৮ বার পঠিত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে লঞ্চ ভাড়া বাড়ছে। বেড়ে কত হবে, তা নির্ধারণে গঠিত ওয়ার্কিং কমিটি আটটি ধাপ রেখে প্রস্তাব জমা দিয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়ে।

প্রস্তাবে ভাড়া ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো যেতে পারে বলে বলা হয়েছে।

এ বিষয়ে কমিটির সদস্য সচিব বিআইডব্লিউটিএ পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, সব কিছু বিবেচনা করে বর্তমান পরিস্থিতিতে আট ধরনের ভাড়ার হার প্রস্তাব করা হয়েছে। সেগুলো হলো— ১৯.৫%, ২২%, ২৫%, ৩০%, ৩৫%, ৪০%, ৪২% কিংবা ৫০% । এই প্রস্তাব সচিবের দপ্তরে জমা দেওয়া হয়েছে। তিনটি বিষয় পর্যালোচনা করে এই ধাপগুলো তৈরি করা হয়েছে।

সে হিসাবে ১৯ দশমিক ৫ শতাংশ ভাড়া বৃদ্ধি পেলে প্রতি কিলোমিটারে লঞ্চ ভাড়া বাড়বে ৪৫ পয়সা। ২২ শতাংশে বাড়বে ৫১ পয়সা, ২৫ শতাংশে ৫৭ পয়সা, ৩০ শতাংশে ৬৯ পয়সা, ৩৫ শতাংশে ৮০ পয়সা, ৪০ শতাংশে ৯২ পয়সা, ৪২ শতাংশে ৯৬ পয়সা আর ৫০ শতাংশ হলে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১ টাকা ১৫ পয়সা।

এমন প্রস্তাবনার বিষয়ে রফিকুল ইসলাম বলেন, সড়ক পরিবহণের ভাড়া বেড়েছে ২২ শতাংশ, তেলের দাম বৃদ্ধি পেয়েছে ৪২ শতাংশ আর মালিক সমিতি ৫০ শতাংশ দাবি করেছে। এই তিন বিষয় পর্যালোচনা করে এ ধাপগুলো তৈরি করা হয়েছে।

এখন সরকার এই ৮ ধাপের একটিকে উপযুক্ত মনে করে গ্রহণ করে গেজেট প্রকাশ করবে বলে জানান ওয়ার্কিং কমিটির এ সদস্য সচিব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102