ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভিজিএফ কার্ড দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ, ইউপি সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৩০ বার পঠিত

মানিকগঞ্জের সাটুরিয়ায় ভিজিএফ কার্ড দেওয়ার কথা বলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। দেলোয়ার হোসাইন নামের ওই ইউপি সদস্যকে গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

দেলোয়ার হোসাইন বরাইদ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, স্বামী-সন্তান নিয়ে কষ্টে জীবন কাটছে তার। ১০ টাকা দরে চাল কিনতে ভিজিএফ কার্ডের জন্য অনেক দিন ধরে ইউপি সদস্য দোলোয়ারের কাছে যাই। মেম্বার প্রথম দিক থেকেই কার্ডের বিনিময়ে কিছু চাচ্ছিলো। বিষয়টি ভালো ভাবে বুঝে উঠতে পারিনি। বুধবার রাতে তিনি ফোন করে কার্ড নিতে তার বাড়িতে যেতে বলেন। আমার স্বামী বাড়িতে না থাকায় সকালে যাবো বলে তাকে জানাই। তখন মেম্বার বলে ঠিক আছে তোমার আসতে হবে না আমিই কার্ড নিয়ে আসছি। কার্ড নিয়ে মেম্বার আমার বাড়িতে এসে ফোন করে বের হতে বলেন। ঘর থেকে বের হলে তিনি আমাকে জড়িয়ে ধরে ধর্ষণ করেন। আমার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটকে রাখে। পরে থানায় লিখিত অভিযোগ করি।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ওই নারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। দেলোয়ার হোসাইনকে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102