ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁর রাণীনগরে মা-বাবার অভিযোগে ছেলের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৪ বার পঠিত

নওগাঁর রাণীনগরে মা-বাবার অভিযোগে হাসিবুল ইসলাম (২৪) নামে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার এ কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।

কারাদণ্ডপ্রাপ্ত হাসিবুল ইসলাম উপজেলার বড়বড়িয়া গ্রামের আকতারুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, হাসিবুল দীর্ঘদিন থেকে প্রতিনিয়ত মাদক সেবন করেন এবং মাদক সেবনের টাকা না পেয়ে পরিবারের লোকজনের উপর অত্যাচার করে আসছেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা-মা মাদকসেবী ছেলের বিরুদ্ধে অভিযোগে করেন।

অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার তার বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসিবুল ইসলামকে আটক করে ঘটনার সত্যতা পাওয়ায় মাদক সেবনের অপরাধে হাসিবুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরও জানান, এদিনই রাণীনগর থানা পুলিশ কারাদণ্ডপ্রাপ্ত হাসিবুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102