ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিরোজপুরে দিনমজুরের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন, স্ত্রী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২৭ বার পঠিত

পিরোজপুরের স্বরূপকাঠিতে জাহারুল ইসলাম (৪৫) নামের এক দিনমজুরের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে বালিহারী গ্রামে জাহারুলের বসত ঘরে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা শুক্রবার সকালে মুমূর্ষু অবস্থায় জাহারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জাহারুলকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় জাহারুলের স্ত্রী মুর্শিদা বেগমকে আটক করেছে পুলিশ।

জাহারুল বালিহারী গ্রামের মৃত আ. মান্নানের পুত্র এবং দিনমজুরের কাজ করেন। জাহারুল দম্পতির দুইটি শিশুকন্যা রয়েছে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটেছে।

এ বিষয় নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান বলেন, জাহারুলের স্ত্রী মুর্শিদাকে জিজ্ঞাসাবাদ করতে থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102