ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে ট্রাকচাপায় যুবলীগ নেতা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৪ বার পঠিত

রাজশাহীতে ট্রাকচাপায় মাহাফুজ (৪৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। মাহফুজ রাজশাহীর পবা উপজেলা যুবলীগের নেতা। এছাড়া পবা উপজেলা দলিল লেখক সমিতির একাংশের সাধারণ সম্পাদকও তিনি। পবার দারুসা আফিনেপালপাড়া গ্রামে তার বাড়ি।

নিহত মাহাফুজ পবার হুজরিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেনের ছোটভাই। পবা উপজেলা যুবলীগের সম্মেলনে মাহাফুজ সভাপতি প্রার্থী হয়েছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মহানগরীর সিটিহাট টিকর এলাকায় মহাসড়কে মাহাফুজের মোটরসাইকেলকে একটি ট্রাক চাপা দিলে তিনি নিহত হন।

মহানগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহাফুজ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তখন একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা মাহাফুজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়েছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ নিয়ে সড়ক আইনে একটি মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102