ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৪২ বার পঠিত

কুষ্টিয়ার ভেড়ামারার মহিষাডোরা এলাকায় একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে লরি থেকে পেট্রোল আনলোড করার সময় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। বিষয়টি ভেড়ামারা ফায়ার স্টেশনকে জানানো হলে ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এঘটনায় ওই ফিলিং স্টেশনের কর্মরত দুইজন কর্মচারী গুরুতর দগ্ধ হন। দগ্ধ দু’জনকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ফায়ার স্টেশনের লিডার হুমায়ুন কবীর জানান, তেল আনলোড করতে গিয়েই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

একই তথ্য জানিয়েছেন, দফাদার ফিলিং স্টেশনের মালিক আফানুজ্জামান জুয়েলও। তবে নিহত দুইজন দাফাদার ফিলিং স্টেশনের কর্মচারী বলে জানান তিনি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102