ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুলশানে পাপন-সাকিব বৈঠক চলছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৪৯ বার পঠিত

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় দেশে ফিরেছেন টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিমানবন্দরে অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। এরপর সকালে বেটউইনার নিউজ নিয়ে নিজের অফিসিয়াল পেজে করা পোস্টটি রিমুভ করে দেন তিনি।

সকালে বিশ্রাম নিয়ে বিকেল সোয়া ৩টার দিকে নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবনে যান সাকিব। সাকিবের পর বিকাল সাড়ে ৩টার দিকে পাপনের বাসায় প্রবেশ করেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিকাল ৩টা ৫৫ মিনিট এবং নির্বাচক হাবিবুল বাশার সুমনও বিকাল ৪টায় পাপনের বাসায় এসে পৌঁছান। সেখানেই বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাদের।

জানা যায়, আজকের বৈঠকে আলোচনা হবে সাকিবের বেটউইনারের বিষয়টি নিয়ে। এছাড়াও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিয়ে। সাকিব পুনরায় জাতীয় দলের টি-টোয়েন্টির দায়িত্ব পাবেন নাকি মাহমুদউল্লাহ রিয়াদ পাবেন আরেকটি সুযোগ- এ নিয়ে হবে আলোচনা।

ধারণা করা হচ্ছে, এশিয়া কাপের দল নির্বাচন করে নির্বাচকরা ইতোমধ্যে বিসিবি সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। এখন এই দলটি নিয়েই সাকিব এবং খালেদ মাহমুদ সুজনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিসিবি সভাপতি।

যেহেতু প্রধান নির্বাচক নান্নু এবং অন্যতম নির্বাচত হাবিবুল বাশার সুমনও বৈঠকে হাজির হয়েছেন, সে কারণে ধারণা করা হচ্ছে এই বৈঠক শেষেই হয়তো দল ঘোষণা করে দিতে পারেন প্রধান নির্বাচক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102