ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘বেহেশতে আছি’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২৭ বার পঠিত

শনিবার দুপুরে সিলেট জেলা পরিষদের আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের আগের দিনের মন্তব্যের ব্যাখ্যা দেন পররাষ্ট্রমন্ত্রী।

আগের দিনের মন্তব্যের প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেহেশতের কথা আমি বলেছি, কম্পারেটিভ টু আদার কান্ট্রি (অন্য দেশের তুলনায়)। আর আপনারা সব জায়গায় লিখেছেন- ‘বেহেশত বলেছেন’। মানে টুইস্ট করা হয়েছে। এটা বলেন নাই যে, আমাদের মূল্যস্ফীতি অন্য দেশের তুলনায় কম।’

তিনি বলেন, ‘মুদ্রাস্ফীতি ইংল্যান্ডে ১২ ভাগ, টার্কিতে (তুরস্ক) ৬৭ ভাগ, পাকিস্তানে ৩৭ ভাগ, শ্রীলঙ্কায় ১৫০ ভাগ, আর আমরা ৭ ভাগ। সেই দিক দিয়ে আমরা ভালো আছি।’

ড. মোমেন বলেন, ‘আমি বলেছি- অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। তাদের তুলনায় আমরা বেহেশতে আছি, এই কথা বলেছিলাম। কিন্তু আপনারা (সাংবাদিকরা) লিখেছেন এক্কেবারে উল্টা!’

এর আগে শুক্রবার সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ‘ভূমি অধিগ্রহণ বিষয়ক’ মতবিনিময় সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ ভালো আছে। আমরা সুখে আছি, বেহেশতে আছি।’

ওই সময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে; একটি পক্ষ এমন প্যানিক ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে। এটার কোনো ভিত্তি নেই। তবে আমরা এ মুহূর্তে চ্যালেঞ্জে আছি। বৈশ্বিক মন্দার কারণে আমরাও কিছুটা সংকটে। কিন্তু আমাদের যথেষ্ট রিজার্ভ আছে। আগাম সতর্কতা হিসেবে আমরা কিছুটা সাশ্রয়ী হওয়ার চেষ্টা করছি।’

চলমান নানা সংকটের মধ্যে মন্ত্রীর ‘সুখে আছি, বেহেশতে আছি’ মন্তব্য ঘিরে শুরু হয় আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা হয় তার এই মন্তব্য নিয়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102