ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২৪ বার পঠিত

সাকিব আল হাসানকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য ১৭ জনের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্বও রয়েছে সাকিবের ঘাড়ে। সাকিব এর আগেও টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছিলেন। কিন্ত ২০১৯ সালে ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অপরাধে নিষিদ্ধ হলে তাকে সরিয়ে টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদকে নেতৃত্ব দেয়া হয়।

শনিবার (১৩ আগস্ট) দুপুর সোয়া ৩টা থেকে গুলশানে বিসিবি সভাপতি পাপন, সাকিব আল হাসান ও বিসিবির কর্তারা বৈঠক করেন। বৈঠক শেষে বিকেল সাড়ে ৫টার দিকে এশিয়া কাপের দল ঘোষণা করেন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেন। তিনি বলেন, এশিয়া কাপ, নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।

জিম্বাবুয়ে সিরিজে মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ বাদ পড়লেও এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন তারা। ইনজুরি আক্রান্ত সোহানকেও রাখা হয়েছে স্কোয়াডে। তবে তার দলে থাকা নিশ্চিত হবে ২১ আগস্ট মেডিকেল রিপোর্টের পর।

এশিয়া কাপের স্কোয়াডের সবচেয়ে বড় চমক তিন বছর পর সাব্বির রহমানের সুযোগ পাওয়া। সাব্বির বাংলাদেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০০৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে। দেশের হয়ে এখন পর্যন্ত ৪৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৯৪৬ রান করেছেন তিনি। সৌম্য সরকারের ফেরার গুঞ্জন থাকলেও তাকে স্কোয়াডের বাইরে রাখে নির্বাচকমণ্ডলী।

এছাড়াও দলে ঢুকেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গত বছর অক্টোবরে টি–টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেন সাইফউদ্দিন। এরপর চোটের কারণে আর খেলা হয়নি।

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহাদী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসাইন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102