ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাবনায় ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২৩ বার পঠিত

পাবনার সদর উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে হেমায়েতপুর ইউনিয়নের পাবনা-পাকশী মহাসড়কের নাজিরপুর হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা শহরের কৃষ্ণপুর এলাকার মৃত ইয়াকুব আলী খানের ছেলে ইকবাল খান (৫২) পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদ শেখ (৫৪)

বিষয়টি নিশ্চিত করে হেমায়েত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বলেন, ট্রাকটি দ্রুতগতিতে পাবনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে দুইজন মোটরসাইকেল আরোহী যাচ্ছিল। এসময় ট্রাকটি মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি ঘটনাস্থলেই আছেন। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে পরে বিস্তারিত জানাতে পারবেন বলেও জানান এসআই নুরুজ্জামান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102