ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চারদিনের সফরে আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২৭ বার পঠিত

চারদিনের সফরে আজ রোববার (১৪ আগস্ট) ঢাকায় আসছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচলেট। দেশের মানবাধিকার পরিস্থিতি দেখতে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তার এই সফর। বাংলাদেশ সরকার তার প্রথমবারের সফরকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১৩ আগস্ট) একথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মানবাধিকারের ক্ষেত্রে জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এই সফর বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এবং দেশীয় আইনি কাঠামো আপডেট করা, সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এ ছাড়া এসব বাস্তবায়নকারী সংস্থাগুলোকে সংবেদনশীল করার মাধ্যমে জনগণের মানবাধিকার রক্ষা ও প্রচারের জন্য সরকারের আন্তরিক প্রচেষ্টা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হবে সফরটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জাতীয় প্রেক্ষাপট, বিশেষ করে মহামারি ও ক্রমবর্ধমান অন্যান্য সংকটের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন, জনগণের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে এ সফর সত্যিই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মতো প্রতিবন্ধকতাগুলোকে দেশের মানবাধিকার পরিস্থিতি মূল্যায়নে যথেষ্ট ভূমিকা রাখবে।

সরকারের মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক ছাড়াও মিশেল ঢাকা সফরে জাতীয় মানবাধিকার কমিশন, যুব প্রতিনিধি, সিএসও নেতা এবং শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় করবেন। ১৪ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এ সফরের মধ্যে তিনি ১৫ আগস্ট বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরেও শ্রদ্ধা জানাবেন।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার শীর্ষ নির্বাহী তার কক্সবাজার সফরের সময় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন, যার মাধ্যমে তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের এজেন্ডা জোরদার করার জন্য সুনির্দিষ্ট তথ্য পাবেন।

বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে মানবাধিকার এজেন্ডার রাজনীতিকরণ কখনোই জনগণের মানবাধিকার প্রচার ও সুরক্ষায় সাহায্য করে না।

অন্যদিকে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সদর দফতর এক বার্তায় জানায়, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট সরকারের আমন্ত্রণে রোববার থেকে বাংলাদেশে সরকারি সফর করবেন। জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই হবে প্রথম কোনো সরকারি সফর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102