ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে ২০ মামলায় ৭৬ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৩৩ বার পঠিত

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পরও দোকানপাট খোলা রাখায় চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি বড় রেস্টুরেন্ট, টিভি শোরুম, শিশুদের খেলনা প্রতিষ্ঠানে, কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে ২০ মামলায় ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ আগস্ট) দিনগত রাত ৮টা থেক রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযানে নেতৃত্ব দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নগরীর সাইফুদ্দিন খালেদ রোডের বুবু ওয়ার্ল্ডে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। এছাড়া স্টেডিয়াম এলাকার একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, তানুর কাবাবকে ৫ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

এছাড়া জামাল খানের সুলতান ডাইন, সনি শোরুমকে ১০ হাজার টাকা ও লোটো শোরুমকে ৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ। অন্যদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খিসা অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন একযোগে নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সাশ্রয়ী অভিযান পরিচালনা করছে। চট্টগ্রামের ১৫ টি উপজেলায় ইউএনও ও অ্যাসিল্যান্ডরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। যারা সরকারের নির্দেশনা উপেক্ষা করছেন তাদের অর্থদণ্ড ও সতর্ক করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102