ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দক্ষিণ সাদিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট, বারান্দায় ক্লাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৩৬ বার পঠিত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের দক্ষিণ সাদিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটে বারান্দায় ক্লাস করছে শিক্ষার্থীরা।

জানা যায়, নদীভাঙনের জন্য বিদ্যালয় ভবনটি নিলামে বিক্রয়ের পর নতুন জায়গায় বিদ্যালয় স্থানান্তর করে টিন দিয়ে কয়েকটি কক্ষ তৈরি করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে কোনোমতে ক্লাস চালানো হচ্ছে। তবে কক্ষের অভাবে শিক্ষার্থীদের বারান্দার ক্লাস নিতে হচ্ছে। তাও দুই শিফটে ক্লাস নিতে হয়। এ ছাড়া দরজা-জানালা না থাকায় রাতে কুকুরসহ বন্যপ্রাণী ঘুমায়। এরা মলমূত্র শ্রেণিকক্ষেই করে থাকে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েন শিক্ষার্থীরা।

নাদিয়া আক্তার নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রী জানায়, আগের ভবনটি অনেক সুন্দর ছিল। ওটা বিক্রয়ের পর টিনশেডের ঘরে পড়াশোনা করছি। একটু বৃষ্টি হলেই কাদাপানিতে তলিয়ে যায় ক্লাসরুম। আশপাশে ময়লা-আবর্জনা পড়া থাকে সবসময়ই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী কবিরুল জানান, শ্রেণিকক্ষ সংকট ছাড়াও শিক্ষক ছাত্রছাত্রীদের জন্য নেই কোনো শৌচাগার। বর্তমান অবস্থায় বিদ্যালয়টি টিকিয়ে রাখতে খুবই দ্রুত একটি নতুন ভবন নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল বলেন, বিষয়টি আমার নজরে ছিল না। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত নতুন ভবন নির্মাণের চেষ্টা করব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102