ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেম করে পালিয়ে বিয়ে, ৫ মাস পর মিললো স্কুলছাত্রীর মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৩১ বার পঠিত

কি‌শোরগ‌ঞ্জে প্রেম করে বিয়ের পাঁচমাস পর স্বামীর বাড়ি থেকে স্কুলছাত্রীর মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী ও তার স্বজনরা পালিয়ে গেছেন।

রোববার (১৪ আগস্ট) সদর উপ‌জেলার ম‌হিনন্দ ইউনিয়নের কালাইহা‌টি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

নিহতের নাম শাহজা‌দী না‌ফিয়া ওর‌ফে সা‌দিয়া (১৬)। সে তাড়াইল উপ‌জেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দুল‌দিয়া গ্রা‌মের মৃত শাহ আব্দুল হান্না‌নের মে‌য়ে। শহ‌রের আজিম উদ্দিন উচ্চ বিদ্যাল‌য়ের নবম শ্রে‌ণির ছাত্রী ছিল সে।

পু‌লিশ ও নিহতের স্বজনরা জানান, বাদশার সঙ্গে স্কুলছাত্রী সা‌দিয়ার প্রে‌মের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৬ ফেব্রুয়া‌রি সা‌দিয়া‌কে নি‌জের বা‌ড়ি‌তে নি‌য়ে আসেন বাদশা। গোপ‌নে কো‌র্ট এফি‌ডে‌ফিট ক‌রে বি‌য়েও ক‌রেন তারা। পরে রোববার দুপু‌রে স্বামীর বা‌ড়ি‌তে ঝুলন্ত অবস্থায় তার মর‌দেহ পা‌ওয়া যায়। খবর পে‌য়ে পু‌লিশ মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন্য কি‌শোরগঞ্জ জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পাঠায়।

নিহতের মা ফা‌তেমা বেগমের অভিযোগ, বি‌য়ের পর সা‌দিয়া‌কে মার‌ধর করতে বাদশা। তা‌দের দা‌বি তাকে হত্যার পর মরদেহ ঝু‌লি‌য়ে রাখা হয়। এ ঘটনা মামলার প্রস্তুতি চলছে।

‌কি‌শোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, এটা হত্যা না‌কি আত্মহত্যা ময়নাতদ‌ন্তের পর নি‌শ্চিত হওয়া যা‌বে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102