ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোগীকে এলোপাতাড়ি লাথি মারছেন ডাক্তার!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৪০ বার পঠিত

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ডাক্তারের হাতে নির্যাতনের শিকার হয়েছেন এক রোগী।

বোরবার দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালে এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।

অভিযুক্ত ডা. আকরাম এলাহী ওই হাসপাতালের মেডিকেল অফিসার। তবে রোগীর নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্র জানায়, দুপুরে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন ওই রোগী। এ সময় ডা. আকরাম এলাহী তার কক্ষে ওই রোগীকে বেদম মারধর করেন।

ভিডিওটিতে দেখা যায়, চিকিৎসা নিতে আসা ওই রোগীকে ডা. আকরাম এলাহী মারধর করছেন। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি লাথি মারতে দেখা যায়। আর ওই রোগীকে ডা. আকরাম এলাহীর পা ধরে বসে থাকতে দেখা যায়।

এ বিষয়ে সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আকরাম এলাহী বলেন, ওই রোগী আমার অ্যাসিস্ট্যান্টের গায়ে হাত দিয়েছে এবং তাকে মারধর করেছে। এরপর আমরা তাকে মেরেছি। এতে আমার কোনো দোষ নাই, ইসলামিক রুলস অনুযায়ী ঠিক আছে।

ডা. আকরাম এলাহীর পিয়ন আতাউর বলেন, আমি অসুস্থ মানুষ। ওই লোক আমার বুকে থাপ্পড় মেরেছে। এরপরও আমি কিছুই বলিনি, শুধু স্যারের কাছে বলেছি। তবে কী কারণে ওই রোগী তাকে মেরেছে সে বিষয়ে তিনি কিছু জানাননি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই রোগীর পরিচয় পাওয়া যায়নি। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবহান বলেন, রোগীকে মারধর করাটা অন্যায় হয়েছে। তবে রোগীর কোনো অভিযোগ না থাকায় মীমাংসা হয়ে গেছে। রোগীর পরিচয় জানতে চাইলে তিনি তার নাম-ঠিকানা বলতে অস্বীকৃতি জানান।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102