ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কষ্টে থাকা ছাড়া কিছু করার নাই: আইনমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২১ বার পঠিত
আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সময় খুব কঠিন। সারাবিশ্বে সবকিছুর অভাব। বাংলাদেশের মানুষের কষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোঝেন। এ সময়ে আপনাদের কষ্টে থাকা ছাড়া কিছু করার নাই। আমরা এ অবস্থা থেকে উত্তরণের আপ্রাণ চেষ্টা করছি।

সোমবার (১৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় মন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি কোনো সভ্য রাষ্ট্র, কোনো মানবতাবাদী রাষ্ট্র খুনিদের প্রশ্রয় দিবে না। দু’জন খুনিকে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারের সঙ্গে আলোচনা চলছে। আরো তিনজন খুনি কোথায় আছে সে বিষয়টি কারো জানা নেই। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ইঁদুরের গর্তে ঢুকেও কেউ রক্ষা পাবে না।

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে আইনি ‘জটিলতার’ কথা উল্লেখ করে তিনি জানান, কানাডার আইনে মৃত্যুদণ্ডের কথা নেই। তাদের আইনে বলা আছে অন্যদেশের কেউ যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয় তাহলে তাকে সেই দেশে ফিরিয়ে দেওয়া যাবে না। আমরা এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয়ে একটি জায়গায় জিতেছি। আশা করছি শিগগিরই তাকে ফিরিয়ে আনা যাবে।

এ সময় ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন না করে বঙ্গবন্ধুর খুনিদের ধরার বিষয়ে সহযোগিতা করলে কাজটা এত কঠিন হতো না বলেও মন্তব্য করেন তিনি।

রেলওয়ে স্টেশন চত্বর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. কামরুল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিয়ারা আক্তার পিওনা।

#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102