ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩৩ বার পঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের ইটনায় জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দুই ভাই। উপজেলা সদরের খাদ্যগুদামের সামনে সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

২৫ বছর বয়সী হৃদয় কর্মকার ও ১৭ বছর বয়সী বিজয় কর্মকার উপজেলা সদরের নগরহাটি এলাকার নেপাল কর্মকারের ছেলে। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা।

স্থানীয় উৎপল সাহা বলেন, হৃদয় ও বিজয় আপন দুই ভাই। খাদ্য গুদামের সামনে তাদের হৃদয় অটো হাউজ নামে একটি দোকান রয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে সেই দোকানে স্টিলের পাইপে করে জাতীয় পতাকা টানাতে যান বিজয়। এ সময় দোকানঘরের উপরে থাকা বৈদ্যুতিক তারে স্টিলের পাইপের সংস্পর্শে বিদ্যুতায়িত হন বিজয়। পরে তাকে বাঁচাতে গিয়ে হৃদয়ও বিদ্যুৎতায়িত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রসূন সাহা বলেন, ‌সকাল ৮টা ৪০ মিনিটে তাদের দুই ভাইকে হাসপাতালে আনা হয়। আমরা সাধ্যমতো চেষ্টা করেও তাদের বাঁচাতে পারিনি।

ওসি কামরুল বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102