ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্যারেটে লুকানো ৩৫ কেজি গাঁজা জব্দ, গ্রেফতার দুই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৪৬ বার পঠিত

ঢাকার মুন্সিগঞ্জের গজারিয়া এলাকা থেকে ৩৫ কেজি গাঁজা ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতার দুই মাদক কারবারি হলেন- মো. রাসেল হোসেন (২৫) ও হৃদয় হাসান (২০)। তাদের কাছ থেকে ৩ টি মোবাইলফোন, ৪ টি সিমকার্ড, ৬৪ টি প্লাস্টিকের ক্যারেট এবং নগদ ৭ হাজার ২০০ টাকা এবং চারটি ক্যারেটে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (১৫ আগস্ট) প্রথম প্রহরে মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন পাখির মোড় হাইওয়ে পুলিশ সার্ভিস স্টেশন অ্যান্ড মনিটরিং সেন্টারের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৩-এর সদস্যরা।

র‌্যাব -৩ এর স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) পুলিশ সুপার বীণা রানী দাস জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব -৩ এর একটি দল মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন পাখির মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তাদের গ্রেফতার করেন।

মাদক কারবারি রাসেল হোসেন ও হৃদয় হাসান এসব গাঁজা চট্রগ্রাম এবং কুমিল্লা থেকে সংগ্রহ করে তা রাজধানীর বিভিন্ন স্থানে মাদক কারবারিদের কাছে বিক্রি ও সবরাহের জন্য নিয়ে এসেছিল।

গ্রেফতার আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102